সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইংলিশ চ্যানেল দিয়ে ফের ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা অভিবাসীদের

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক : চার সপ্তাহ বিরতির পর গত শনিবার আবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা শুরু করেছেন অভিবাসীরা। ছোট নৌকায় এই যাত্রা পুনরায় শুরু হওয়ায় দেশটিতে রাজনৈতিক বিতর্কও নতুন করে জোরালো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ ধরনের পারাপারকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। সাম্প্রতিক এই বিরতি মূলত খারাপ আবহাওয়ার কারণে হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গত সাত বছরে এটিই ছিল যখন কোনো ছোট নৌকা ব্রিটেনের উপকূলে না পৌঁছানোর সবচেয়ে দীর্ঘ সময়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষ আগে টানা ২৮ দিন দক্ষিণ ইংল্যান্ডের উপকূলে কোনো নৌকা পৌঁছায়নি। সর্বশেষ ১৪ নভেম্বর ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে অভিবাসীরা দক্ষিণ উপকূলে পৌঁছান। গত শনিবার চ্যানেলে একাধিক ছোট নৌকা দেখা গেলেও কতজন অভিবাসী সেদিন পৌঁছেছেন, তা এখোনা প্রকাশ করা হয়নি। ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ এই পথে যুক্তরাজ্যে প্রবেশ এখন ব্রিটেনের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এই পারাপার ইস্যু অভিবাসনবিরোধী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টির জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে। চলতি বছরটি ২০১৮ সালে তথ্য প্রকাশ শুরুর পর থেকে ছোট নৌকায় আগত অভিবাসীর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার বছর হতে যাচ্ছে। এ বছর এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন। তাঁদের অনেকেই সংঘাত থেকে পালিয়ে এসেছেন। এই সংখ্যা ২০২৪ সালের পুরো বছরের তুলনায় বেশি হলেও ২০২২ সালের রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জনের চেয়ে কম। ওই সময় কনজারভেটিভ সরকার ক্ষমতায় ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সরকার এ বিষয়ে ‘কার্যকর পদক্ষেপ’ নিচ্ছে। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রসচিব অবৈধ অভিবাসন মোকাবিলায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে অবৈধভাবে যুক্তরাজ্যে আসার প্রণোদনা দূর করা এবং যাদের এখানে থাকার অধিকার নেই, তাদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হচ্ছে।’


এই বিভাগের আরো খবর