সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২৭৫ যাত্রী নিয়ে উড্ডয়নের সময় টোকিওগামী বিমানের ইঞ্জিন বিকল

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটির ইঞ্জিন বিকল হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য ভাগ্যক্রমে নিরাপদে বিমানটি জরুরি অবতরণ করে। গত শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন পরিবহন সচিব শন ডাফিরের বরাতে এবিসি নিউজ জানায়, এ ঘটনায় কেউ আহত হননি এবং বিমানটি পরে নিরাপদে জরুরি অবতরণ করে। বিমান সংস্থাটির মতে, ২৭৫ জন যাত্রী এবং ১৫ জন ক্রু সদস্য নিয়ে ইউনাইটেড ফ্লাইট ৮০৩ বিমানটি উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। ডাফি এবং বিমানবন্দর কর্মকর্তারা জানান, দুপুর ১২টা বেজে ২০ মিনিটে উড্ডয়নের সময় বাম ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিনের কভারের একটি অংশ আলাদা হয়ে আগুন ধরে যায়। এর ফলে আগুন লেগে যায় রানওয়ের কাছেও। কর্মকর্তারা জানান, টোকিওর উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি প্রায় ১৬ ঘণ্টা উড্ডয়নের প্রস্তুতি নিয়ে জ্বালানি নিয়েছিল। প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় যাওয়ার পর এটি ভার্জিনিয়ার ওপর দিয়ে জ্বালানি ফেলে দুপুর দেড়টার দিকে ডালেসে ফিরে আসে।


এই বিভাগের আরো খবর