সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : রাশিয়ার আকাশসীমা ও কৃষ্ণসাগর এলাকায় অন্তত ৯০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল শুক্রবার জানানো হয়, গভীর রাতে ইউক্রেনের হামলার প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো থেকে ১৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত তেভের শহরে হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন জানান, রাজধানীর দিকে উড়ে আসা আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, হামলার কারণে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রুশ বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, রাতে আরও কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রেখেছিল। ম, সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর