সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, সরানো হলো লাখো মানুষ

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : কম্বোডিয়ার সঙ্গে পুনরায় ছড়িয়ে পড়া সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে থাই সরকার। খবর বার্তা সংস্থা এএফপির। সরকারি জনসংযোগ দপ্তর জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত উবন রাচাথানি, সিসাকেত, সুরিন ও বুরিরাম প্রদেশে চলমান সংঘর্ষের কারণে মোট ১ লাখ ৮০ হাজার ১২৫ জনকে স্থানান্তর করা হয়েছে। সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায়, এই অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাই কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

 


এই বিভাগের আরো খবর