সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মরক্কোতে দুটি আবাসিক ভবন ধসে ১৯ জন নিহত, আহত ১৬

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : মরক্কোর উত্তরাঞ্চলে দুটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার ভোরের দিকে পৃথক এই দুর্ঘটনা ঘটে। সরকারি সংবাদ সংস্থা এমএপি জানিয়েছে, ফেসের আল-মাসিরা এলাকায় আটটি পরিবারের আবাসস্থলসহ দুটি চারতলা ভবন ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে- এমন আশঙ্কায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জরুরিকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য রাতভর কাজ করে যাচ্ছে। ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের কয়েকটি বাড়ি খালি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর