সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শানতোউ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে বলে গতকাল বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। গত মঙ্গলবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে চার তলা ওই ভবনে আগুন লাগে এবং স্থানীয় দমকল বিভাগ এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে, রাত ১০টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। চাওনান জেলা ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের বরাত দিয়ে জানানো হয়, ভবনটি ছিল চার তলা কংক্রিট কাঠামো এবং আগুনে প্রায় ১৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রাথমিক পর্যায়ে গতকাল বুধবার সকালে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে যে এই ঘটনায় মোট ১২ জন মারা গেছে এবং আহত অবস্থায় চার জনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। গত মাসে পার্শ্ববর্তী হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি উচ্চ ভবন পুড়ে যায় এবং সেখানে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর, চীনজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিঝুঁকি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে সরকার। দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও পরবর্তী কার্যক্রম ‘সুশৃঙ্খল ভাবেই’ চলছে।


এই বিভাগের আরো খবর