সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। গত শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনীসূত্রে। নৌকাটি যেখানে ডুবেছে, সেখান থেকে সাগরতীরের দূরত্ব ৪০ কিলোমিটার। গ্রিসের কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় তুরস্কের একটি কার্গো জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন। নৌকাটিতে মোট ২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের মধ্যে মাত্র ২ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকিরা ১৮ জনের সবাই নিখোঁজ। তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জীবিত দুই অভিবাসনপ্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রিসের কোস্টগার্ড কর্মকর্তারা। প্রসঙ্গত, ২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দুই দেশ গ্রিস ও ইতালিতে ঢোকার প্রবণতা শুরু হয় নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এমন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ১০ লাখেরও বেশি। গ্রিসে যেসব অভিবাসনপ্রত্যাশীরা নৌকাযোগে আসেন, তারা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা হন এবং তাদের লক্ষ্য থাকে ক্রিট, গাভদোস এবং ক্রিসি-এই তিন দ্বীপের কোনো একটিতে পৌঁছানো। এর প্রধান কারণ, লিবিয়ার উপকূল থেকে এই তিন দ্বীপ সবচেয়ে কাছাকাছি। কিন্তু প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন কারণে লক্ষ্যে পৌঁছানোর আগেই অনেক অভিাবাসন প্রত্যাশীর সলিল সমাধি ঘটে।

 


এই বিভাগের আরো খবর