সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

প্রতিনিধি: / ৬৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : তুরস্কের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার ভোরে মহাসড়কে একটি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। স্থানীয় গভর্নরের দফতর এ তথ্য জানায়। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি আজ ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি লরির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার(৫৫ মাইল) পশ্চিমে ঘটেছে। গভর্নরের দফতরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাকে আটক করা হয়েছে এবং পুলিশ সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

 


এই বিভাগের আরো খবর