সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, এএসআইসহ তিনজন নিহত

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার পুলিশ জানিয়েছে, এটি কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো এ ধরণের হামলা। আঞ্চলিক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা রাস্তায় একটি আইইডি পুঁতে রেখেছিল। পুলিশের গাড়ি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়। পরে আক্রমণকারীরা অফিসারদের ওপর গুলিও চালায়। এতে একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং আরও দুই পুলিশ সদস্য প্রাণ হারান। জিও নিউজ বলছে, এর আগে গত দুইদিনে বান্নু জেলায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে দুই পুলিশ সদস্য এবং উত্তর ওয়াজিরিস্তানের সহকারী কমিশনার শাহ ওয়ালিউল্লাহসহ কমপক্ষে চারজন নিহত হন। এর একদিন পর সর্বশেষ সন্ত্রাসী হামলাটি ঘটলো। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং আঞ্চলিক গভর্নর ফয়সাল কুন্ডি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসনক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। একটি পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের প্রথম আট মাসে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়াতেই ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় কমপক্ষে ৭৯ জন পুলিশ কর্মী এবং ১৩৮ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারান।


এই বিভাগের আরো খবর