সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের লোকসভায় হট্টগোল, শীতকালীন অধিবেশনের প্রথম দিন মুলতবি

প্রতিনিধি: / ৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : তীব্র হট্টগোলের মধ্য দিয়ে শুরু হলো ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশন। গতকাল সোমবার প্রথম দিনেই কংগ্রেস নেতাদের তীব্র মন্তব্য – পাল্টা মন্তব্যে অধিবেশন মুলতবি করা হয়। গত রোববারের এক সর্বদলীয় বৈঠকে বৈঠকেই বিরোধী নেতারা জানিয়েছিলেন, বিহারে ভোটচুরি, দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে নির্বাচন কমিশনের যথেচ্ছাচার, দিল্লির বায়ুদূষণ, সামপ্রতিক বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনার দাবি জানাবেন। বৈঠকের পরই সরকারপক্ষ ইঙ্গিত দেয়, সংবিধান স্বীকৃত সংস্থা নির্বাচন কমিশনের অধিকার সংবলিত বিষয় নিয়ে আলোচনায় তারা রাজি নয়। সরকার চায়, সংসদের নিয়ম মেনে বিরোধীরা গঠনমূলক আলোচনা করুক। মূলত এর ফলে লোকসভার অধিবেশন শুরু হলেও স্বাভাবিক কাজ হয়নি। দফায় দফায় সভা বসলেও বিরোধীপক্ষের স্লোগান ও সরকারপক্ষের অনমনীয় মনোভাবের দরুণ অধিবেশন মুলতবি হয়ে যায়।


এই বিভাগের আরো খবর