সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত অন্তত ৪

প্রতিনিধি: / ৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় স্টকটন শহরের একটি রেস্টুরেন্টে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, হামলার পর অভিযুক্ত হামলাকারী এখনও পলাতক অবস্থায় রয়েছেন। আর পুলিশ বলছে, ‘টার্গেট করে’ এই হামলা চালানো হতে পারে। স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে বড়দের পাশাপাশি শিশুও রয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। সান জোয়াকিন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে হামলার ঘটনাটি ঘটে। দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট একে ‘অকল্পনীয়’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে বলা হয়, ‘ঘটনাস্থলে এখনো খুব সক্রিয়ভাবে তদন্ত চলছে এবং আপাতত তথ্য সীমিত। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি টার্গেট করে ঘটানো হামলা। তদন্তকারীরা সবদিকই খতিয়ে দেখছেন। এই ট্র্যাজেডির আগে কী ঘটেছিল- সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এমন বন্দুক হামলার খবর ভীষণ মর্মান্তিক ও ক্ষুব্ধ করার মতো। জন্মদিনের পার্টি কখনোই মানুষের মৃত্যুর ভয় পাওয়ার জায়গা হওয়া উচিত নয়।’ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি এই বন্দুক হামলা ও হতাহতের ঘটনার বিষয়ে অবহিত আছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


এই বিভাগের আরো খবর