সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, পাইলট নিহত

প্রতিনিধি: / ৭৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির কাছে আকাশে দুটি হালকা উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন। গতকাল সকালে ঘটা ওই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ খুঁজে পান। পুলিশ বলেছে, তাদের জানানো হয়েছিল যে দুটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায়। এরপর একটি বিমান কাছেই ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়। অপরদিকে, অস্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে। এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে পারে। ওই বিমানের পাইলটের কোনো ক্ষতিও হয়নি। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) তদন্তকারীরা দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবেন এবং সংঘর্ষের কারণ অনুসন্ধান করবেন। এক বিবৃতিতে ব্যুরো এটিএসবি জানায়, ‘সংঘর্ষে জড়িত বিমানগুলোর একটি নিরাপদে অবতরণ করেছিল। কিন্তু অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং তার পাইলট নিহত হন।’ বিস্তারিত খোঁজ করার জন্য দুর্ঘটনার এলাকা জনসাধারণকে এড়িয়ে যেতে অনুরোধ করেছে এটিএসবি।


এই বিভাগের আরো খবর