সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক  নির্বাচন ; সভাপতি পদে দুই প্রার্থীর লড়াই 

প্রতিনিধি: / ৭৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
Oplus_0

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা): আজ পাইকগাছা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অন্যান্য ১০ টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩০ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার ও এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সভাপতি নির্বাচিত করবেন। এর আগে ১০ টি পদের বিপরীতে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে

অ্যাডভোকেট  মো. আব্দুল মালেক ও মো. বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি , ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার  এডভোকেট মোজাফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার হলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।


এই বিভাগের আরো খবর