সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানে চীনের তিন নাগরিক নিহত

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিদেশ : আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার তাজিক রাজধানী দুশানবেতে নিযুক্ত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। এ অবস্থায় দূতাবাস নাগরিকদের সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চীন তাজিকিস্তানকে এসব ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। তবে এখনো অপরাধীদের শনাক্ত করা হয়নি। গত বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিনজনই ‘এলএলসি শাহিন এসএম’ নামক একটি কোম্পানিতে কাজ করতেন। লক্ষ্যবস্তু হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে এই আক্রমণ চালানো হয়েছে। এতে গ্রেনেড সজ্জিত একটি মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হয়। তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র- যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা এবং অবিশ্বাস তৈরির চেষ্টা করছে।’ কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন করেছে বলে জানিয়েছে। সেই সঙ্গে তাজিকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে।


এই বিভাগের আরো খবর