সর্বশেষ :
মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:দেশের নন্দিত গিটারিস্ট ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার আর নেই। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এই সংগীতশিল্পী গত বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের। মাসখানেক আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। এরপর নিয়মিত চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ২৪ নভেম্বর বাসায় ফিরেছিলেন তিনি। তবে গত বৃহস্পতিবার তার অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেলিম হায়দার ছিলেন মূলত লিড গিটারিস্ট। দীর্ঘ ৫১ বছরের সংগীতজীবনে গিটারের পাশাপাশি বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কিবোর্ড বাজাতেও ছিলেন সমান দক্ষ। ফিডব্যাক ব্যান্ড প্রতিষ্ঠার পাশাপাশি তিনি দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন। তার সংগীত পরিচালনায় ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’-ফিডব্যাকের এই দুটি গান বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে গেলেন এই দক্ষ গিটারিস্ট। তার প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর