সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মীর মৃত্যু, আহত ২

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বিদেশ : কাজ করার সময় ট্রেনের ধাক্কায় চীনে ১১ রেলকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ মর্মান্তিক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। যা গত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। ট্রেনটি কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল। ওই সময় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে এটি। খবর রয়টার্স। ভয়াবহ এ দুর্ঘটনার পর স্টেশনটিতে আবার স্বাভাবিক হয়ে সেখানে আবার ট্রেন চলছে। কেন এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে। বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ। এরআগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন। চীনের রেলকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঝে মাঝে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে। এরমধ্যে ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর