Dhaka ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৭৯ Time View

বিনোদন: বলিউডের ফিটনেস আইকন মালাইকা অরোরাকে ঘিরে ফের উঠেছে নতুন প্রেমের আলোচনা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছুদিন আড়ালে থাকলেও আবার আলোচনায় এলেন তিনি। এবারে কারণ, হীরার ব্যবসায়ী হর্ষ মেহতা। মুম্বাই বিমানবন্দওে গত বুধবার বিকেলে প্রায় একই সময়ে দেখা মেলার পর থেকেই এই জুটি নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। দুজনই পাপারাৎজিদের এড়াতে আলাদা পথে বের হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ক্যামেরা থেকে বাঁচতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, মালাইকা টার্মিনাল থেকে বের হওয়ার অল্প সময় পরই ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরিহিত অবস্থায় হাজির হন হর্ষ। শেষমেশ পার্কিং এলাকায় গিয়ে দুজনকেই একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা গাড়িতে ওঠার কয়েক সেকেন্ড পর হর্ষও সেই গাড়িতে যোগ দেন। এই দৃশ্যই নেটিজেনদের সন্দেহকে আরও জোরালো করেছে। চলতি মাসের শুরুতেই এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মালাইকার সঙ্গে হর্ষকে দেখা গিয়েছিল। দুজনই একই রঙের পোশাকে ছিলেন এবং ছবিগুলো ভাইরাল হওয়ায় শুরু হয় নতুন সম্পর্কের আলোচনা। এর আগেও স্পেনে ছুটি কাটানোর সময় মালাইকার ছবির ব্যাকগ্রাউন্ডে এক রহস্যময় পুরুষকে দেখা যাওয়ায় একই ধরনের জল্পনা তৈরি হয়েছিল। হর্ষ মেহতা পেশায় হীরা ব্যবসায়ী এবং মালাইকার থেকে বয়সে প্রায় উনিশ বছর ছোট। বলিউড সূত্র বলছে, অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পর থেকেই হর্ষের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মাসখানেক ধরে নিয়মিতই তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে মালাইকা মডেল, সঞ্চালক, বিচারকসহ বহু চরিত্রে পরিচিত হলেও দর্শকের কাছে তিনি বেশি জনপ্রিয় আইটেম গানের অভিনেত্রী হিসেবে। আরবাজ খানের সঙ্গে প্রায় দুই দশকের বিবাহিত জীবন শেষ হওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলিউডের আলোচিত প্রেমের গল্পগুলোর একটি। এখন নতুন এই তরুণ সঙ্গীর সঙ্গে বিমানবন্দরের দৃশ্য আবারো তাঁর ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অবশ্য সম্পর্কের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মালাইকা বা হর্ষ কেউই।

Tag :
About Author Information

জনপ্রিয়

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

Update Time : ০৮:০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫