সর্বশেষ :
মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সেলিনা জেটলি ১৪ বছরের সংসারের ইতি টানলেন

প্রতিনিধি: / ৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু বিচ্ছেদই নয়, স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। তিনি অভিযোগ করেন, তার স্বামী অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। তিনি সবসময় সেলিনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন এবং নিয়মিত তাকে শারীরিক নিগ্রহের শিকার হতে হতো। অভিযোগনামায় সেলিনা আরও জানান, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে। পিটার তাকে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করেছেন। স্বামীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনে অভিনেত্রী দাবি করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন। স্বামীকে ‘নার্সিসিস্টিক’ বা আত্মমুগ্ধ আখ্যা দিয়ে সেলিনা জানান, স্ত্রী ও তিন সন্তানের প্রতি পিটারের বিন্দুমাত্র সহানুভূতি নেই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে মুম্বাই আদালত থেকে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেলিনা জেটলি। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।


এই বিভাগের আরো খবর