1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা:  বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘার একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে এ সংঘর্ষের
ঘটনা ঘটে। আহতদের রাত ৯টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত
নাজিম মাহমুদ জুয়েল (৪৫), মাহবুব জমাদ্দার (৫০), লিটন সরকার (৪৫) ও জুয়েল চৌকিদারকে (৩০) উন্নত
চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিয়ে বাড়ি ফিরেছেন মাসুদ
শেখ রিদয় (২৭), এনায়েত ফকির (৩৮), ইব্রাহিম খলিল (২৮), সুজন তালুকদার (২৫) ও সুমন তালুকদার (৪০)
প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহত রাজীব হাওলাদার (২৫), মারুফ হাওলাদার (২৭), লিয়াকত
হাওলাদার (৪৫) ও শহিদ হাওলাদারকে (৫০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘেরটির মালিক দাবিদার নাজিম মাহমুদ জুয়েল বলেন, প্রতিপক্ষের রাকিব হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০
জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘেরে হামলা করে। হামলায় ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি
হয়েছে।
অন্যদিকে প্রতিপক্ষের রাকিব হাওলাদার বলেন, জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘেরটিতে হামলা
চালিয়ে মাছ লুটপাট করে। এক পর্যায়ে তারা ঘেরের গৈঘরে অগ্নিসংযোগও করে। এ সময় এলাকাবাসী
বহিরাগতদের ধাওয়া করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিবাদমান ওই ঘেরটি গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের আগে আওয়ামী লীগ
নেতাদের দখলে ছিল। পরে জমির মালিক ও বর্তমান ক্ষমতাসীনদের অনুসারীরা দখলে নেয়। ঘেরটি নিয়ে এর
আগেও কয়েক দফা মারপিটের ঘটনা ঘটেছে। সালিশ বৈঠক হয়েছে এবং থানা ও আদালতে একাধিক
মামলা চলমান রয়েছে। আহতরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃষ্ণপদ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd