সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতীয় যুদ্ধবিমানের রপ্তানি প্রত্যাশায় ধাক্কা

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে এয়ারশোতে ভারতীয় যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হয়েছে। এই ঘটনাকে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বহু বছরের পরিশ্রমে তৈরি এই প্রকল্প এখন বিদেশে রপ্তানি সম্ভাবনার বদলে দেশীয় অর্ডারেই নির্ভর করতে বাধ্য হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই প্রকল্পটিকে ভারত নিজের তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্য হিসেবেই বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছিল। গতকাল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত শুক্রবার দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। তবে এই দুবাই এয়ারশোতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও অংশ নিয়েছিল। মাত্র ছয় মাস আগে দুই দেশের বিমান বাহিনী কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আকাশযুদ্ধে মুখোমুখি হওয়ার পর এই এয়ারশোতে অংশ নেয় উভয়পক্ষ। ভারত অবশ্য উইং কমান্ডার নমনশ সিয়ালের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এমন প্রকাশ্য দুর্ঘটনা চার দশকের পরিশ্রমে তৈরি তেজসের বৈদেশিক বিপণন ও রপ্তানির প্রচেষ্টাকে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত করবে।

 


এই বিভাগের আরো খবর