1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সৌদি আরবে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিেেদশ : সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসেরও পূর্বাভাস রয়েছে। দৈনিক আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা ও বালু উড়িয়ে নেওয়ার মতো শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে। মক্কা অঞ্চলের তায়েফ, আল-কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। মক্কার রাবিগ, জেদ্দা, আল-খুরমাহ ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি এবং ধুলিঝড়ের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এনসিএম আরও জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এসব এলাকায় শক্তিশালী বাতাসের সম্ভাবনাও রয়েছে।এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা তৈরি হতে পারে। এতে সড়ক ও অন্যান্য এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেশজুড়ে আবহাওয়া অস্থিতিশীল থাকলেও বেশির ভাগ এলাকায় তাপমাত্রা অনেক বেশি থাকবে। মদিনায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এরপর দাম্মামে ৪৬, আর রিয়াদ ও বুরাইদাহতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সূত্র: গাল্ফ নিউজ

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd