সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাইজেরিয়ায় ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা, ২২০ জনের বেশি শিক্ষার্থী-কর্মী অপহৃত

প্রতিনিধি: / ৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে সশস্ত্র হামলায় ২২০ জনেরও বেশি শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছে। গত শুক্রবার ভোরে আগওয়ারা এলাকার সেন্ট মেরি’স স্কুলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। কয়েকদিন আগেই দেশের আরেকটি বালিকা বিদ্যালয়ে একই ধরনের হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ান খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপহৃতদের মধ্যে ২১৫ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক। হামলার সময় সশস্ত্র ব্যক্তিরা রাত ১টা থেকে ৩টার মধ্যে হোস্টেলে ঢুকে শিক্ষার্থী, শিক্ষক ও এক নিরাপত্তারক্ষীকে জিম্মি করে। ওই রক্ষীকে গুলি করা হয়। কিছু শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। রাজ্য সরকারের সচিব আবুবকর উসমান জানান, নিরাপত্তা হুমকির বিষয়ে আগাম সতর্কতা দেওয়ার পরও স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই খুলে দেয়, যা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তোলে। পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে এবং সম্ভাব্য বনাঞ্চলে চিরুনি তল্লাশি চলছে। সামপ্রতিক সময়ে নাইজেরিয়ায় স্কুল অপহরণের ঘটনা বেড়েছে। মাত্র কয়েকদিন আগে কেব্বি রাজ্যে ২৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটে প্রেসিডেন্ট বোলা টিনুবুকেও বিদেশ সফর স্থগিত করতে হয়েছে। স্থানীয়ভাবে ‘ডাকাত দল’ নামে পরিচিত সশস্ত্র গ্রুপগুলো দুর্বল নিরাপত্তার সুবিধা নিয়ে মুক্তিপণ ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ ধরনের হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ বলেছে, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

 


এই বিভাগের আরো খবর