সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শুটিং সেটে আহত হলেন শ্রদ্ধা কাপুর

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিংয়ের সময় পায়ে চোট পান এই নায়িকা। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে ‘ঈথা’ নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি মূলত প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী বা বায়োপিক। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে ছিল প্রায় ১৫ কেজি বাড়তি ওজন। কোমরে বাঁধা ছিল ভারী একটি কোমরবন্ধনী। নাচের তাল ছিল বেশ দ্রুতলয়ের। দ্রুতগতিতে নাচার সময় হঠাৎ সেই ভারী কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর