সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতীয় বিমানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

প্রতিনিধি: / ৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিদেশ : ভারতীয় বিমানের ওপর আকাশসীমায় নিষেধাজ্ঞার মেয়েদ বাড়িয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) জারি করা একটি নতুন নোটিশে ২৪ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়। গত এপ্রিলের শেষের দিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী সশস্ত্র হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর উভয় দেশ একটি সংক্ষিপ্ত কিন্তু ভয়ংকর সামরিক সংঘর্ষে জড়ায়। মূলত তখন থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘আপডেট করা নিষেধাজ্ঞা ১৯ নভেম্বর দুপুর ২টা ৫০ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং ২৪ ডিসেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।’ এই নিষেধাজ্ঞা ভারতে নিবন্ধিত সমস্ত বিমানের পাশাপাশি ভারতীয় বিমান সংস্থাগুলোর পরিচালিত, ভাড়া নেওয়া বা মালিকানাধীন যে কোনো বিমানের ক্ষেত্রে প্রযোজ্য – সামরিক বিমানও অন্তর্ভুক্ত।

 


এই বিভাগের আরো খবর