সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিদেশ : সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে গতকাল রাতভর সংঘর্ষে কুর্দি বাহিনী দুই সিরীয় সেনাকে হত্যা করেছে। অন্যদিকে কুর্দি বাহিনীর দাবি, তারা ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ব্যবহৃত অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) রাকা প্রদেশে সেনা অবস্থান লক্ষ্য করে হামলার পর সংঘর্ষ শুরু হয়। এসডিএফ হলো আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের কার্যত সেনাবাহিনী, যারা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। মন্ত্রণালয় আরও জানায়, কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নেয়, এতে দুই সেনা নিহত ও আরও কয়েকজন আহত হয়। পরে সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে পুনরায় অবস্থানগুলো নিয়ন্ত্রণে নেয়। দামেস্ক সরকার এ হামলার জন্য এসডিএফকে দায়ী করেছে। তবে এসডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী এমন কয়েকটি অবস্থানে অভিযান চালাচ্ছিল যা আইএস জঙ্গিরা সরাসরি ড্রোন হামলার জন্য ব্যবহার করছিল।


এই বিভাগের আরো খবর