সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১০০ বিলিয়ন অতিক্রম করলো ‘ডেমন স্লেয়ার’

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিনোদন:বিশ্বব্যাপী সিনেমাটি ১০০ বিলিয়ন ইয়েনেরও বেশি আয় করেছে ‘ডেমন স্লেয়ার’। এর মধ্য দিয়ে ইতিহাস তৈরি করেছে ‘ডেমন স্লেয়ার’। প্রথম জাপানি সিনেমা হিসেবে এত বিপুল আয়ের রেকর্ড গড়েছে এ সিনেমা। নির্মাতা প্রতিষ্ঠান অ্যনিপ্লেঙ্ ও তোহো এ তথ্য নিশ্চিত করেছে যে, ‘ডেমন স্লেয়ার’ ১০০ বিলিয়ন ইয়েনেরও বেশি আয় করা প্রথম জাপানি সিনেমা। ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল – পার্ট ১’ তলোয়ারবাজ তানজিরো কামাদোর শেষ লড়াইয়ের গল্পে নির্মিত। দানবদের পরাজিত করে তার বোনকে আবার মানুষে পরিণত করার সংগ্রাম দেখানো হয়েছে এতে। তিন পর্বের পরিকল্পনার প্রথম সিনেমা এটি। জাপানের বাইরে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি মুক্তি পায় গত আগস্টে। গত শুক্রবার মুক্তি পায় চীনেও। আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত ৮ কোটি ৯১ লাখের বেশি দর্শক সিনেমাটি দেখেছেন। জাপানের বাজারে আয় করা সিনেমা হিসেবে এর অবস্থান দ্বিতীয়। এর আগে করোনার সময় মুক্তি পাওয়া ‘ডেমন স্লেয়ার’ এখনো সে দেশের বঙ্ অফিসে শীর্ষে রয়েছে। এই নতুন পর্ব ইতোমধ্যেই স্টুডিও জিবলির বিখ্যাত ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (২০০১)-কে পেছনে ফেলেছে। কমিকস শিল্পী কোইয়োহারু গোটৌগে লিখেছেন ছবিটির মূল গল্প। পরে উফোটেবল স্টুডিও এটি অ্যানিমেশনে রূপ দেয়। চিত্রায়ণে নতুন মানদণ্ড স্থাপনের জন্য ‘ডেমন স্লেয়ার’ বহুবার আলোচিত হয়েছে। নতুন সিনেমাটিতে চোখ ধাঁধানো কারুকাজ, দ্রুত গতির যুদ্ধদৃশ্য এবং অসীম তলার রঙিন প্রাসাদ দর্শকদের মুগ্ধ করেছে। মোট ২৩ খণ্ডের মাঙ্গা সিরিজ হওয়ায় এটি জাপানের অন্য জনপ্রিয় দীর্ঘ সিরিজগুলোর থেকে আলাদা। জাপানে অ্যানিমেশন দীর্ঘদিন ধরেই শীর্ষ বিনোদন মাধ্যম। কিন্তু এর জনপ্রিয়তা এখন বিশ্বের নানা প্রান্তে আরও বেড়েছে। ‘ডেমন স্লেয়ার’ সেই প্রমাণই দিলো। ছবিটি দেখা যাচ্ছে বাংলাদেশেও। এটি মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেঙ্।


এই বিভাগের আরো খবর