সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইউক্রেন যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ শহর লক্ষ্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টায় ৪টি এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের-সরবরাহকৃত এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে, যাকে তারা উল্লেখযোগ্য উন্নয়ন বলে অভিহিত করেছে। কিয়েভ ২০২৩ সালে এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেয়েছিল, তবে প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্রু এবং প্যানসির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা সব এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভোরোনেজের একটি বাড়ি এবং একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে, গোয়েন্দা বিমান খারকিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান চিহ্নিত করেছে। রাশিয়া আরও জানিয়েছে, তারা দুটি ইউক্রেনীয় মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করার জন্য ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র-নির্মিত এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে এবং রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর