সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার দূতাবাস বন্ধ করতে যাচ্ছে পোল্যান্ড

প্রতিনিধি: / ৬৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিদেশ : রুশ দূতাবাস বন্ধ করতে যাচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি গতকাল বুধবার ঘোষণা করেছেন, যে তিনি পোল্যান্ডের দান্সক শহরে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিচালনার অনুমোদন প্রত্যাহার করবেন। সমপ্রতি পোলিশ রেলব্যবস্থায় নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পোল্যান্ডের রাজধানী ও ইউক্রেন সীমান্তবর্তী পূর্বাঞ্চলের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ ওয়ারশা-লুবলিন রেললাইনের দুটি অংশ গত সপ্তাহান্তে গোপন অপারেশনের লক্ষ্য হয়। এ ছাড়া লুবলিন অঞ্চলের দক্ষিণে রেললাইন বিকৃত করা হয় এবং একটি বিদ্যুৎ লাইনও কেটে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, ওয়ারশা থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে মিকা গ্রামে রেললাইন বিস্ফোরিত হয়। স্থানীয়রা শনিবার রাতের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। নাশকতার এ ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করা দুই ইউক্রেনীয় পুরুষকে চিহ্নিত করা হয়েছে বলে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুসক গত মঙ্গলবার সংসদে জানান। পররাষ্ট্রমন্ত্রী সিকোরস্কি আইন প্রণেতাদের জানিয়েছেন, পোল্যান্ড সরকার তাদের প্রতিক্রিয়া শুধু কূটনৈতিক মাধ্যমে সীমাবদ্ধ রাখবে না। তিনি জানান কিছুদিনের মধ্যেই পোল্যান্ড জবাব দেবে। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর