সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানি জলজ পণ্য আমদানি স্থগিত করলো চীন

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিদেশ : নিরাপত্তা উদ্বেগে জাপানি জলজ পণ্য আমদানি স্থগিত করেছে চীন। ইতোমধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে টোকিওকে জানিয়েছে বেইজিং। গতকাল বুধবার এ তথ্য জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও বলেন, জাপান আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চীনে রফতানি হওয়া জলজ পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। কিন্তু এখন পর্যন্ত জাপান প্রতিশ্রুত নথি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, চীনের তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সামপ্রতিক ভুল মন্তব্য চীনে ব্যাপক জনঅসন্তোষ সৃষ্টি করেছে। মাও বলেন, বর্তমান পরিস্থিতিতে যদি জাপানি জলজ পণ্য চীনে রফতানিও হয়ে থাকে, তাও এগুলোর বাজার থাকবে না। সূত্র: সিএমজি


এই বিভাগের আরো খবর