সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদুরোর সমালোচনার দায়ে ভেনিজুয়েলায় চিকিৎসকের কারাদণ্ড

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিদেশ : হোয়াটসঅ্যাপ অডিও বার্তায় নিকোলাস মাদুরোর সরকারের সমালোচনা করার জন্য ভেনিজুয়েলার একটি আদালত একজন নারী চিকিৎসককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। অধিকার গোষ্ঠীগুলো সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। সম্প্রদায়ের নেতারা তার বিরুদ্ধে প্ররোচনামূলক বার্তা প্রদানের তথ্য জানালে, ৬৫ বছর বয়সী মার্গি ওরোজকোকে রাষ্ট্রদ্রোহ, উসকানি ও ষড়যন্ত্রের দায়ে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। তবে বার্তার বিষয়বস্তু বা এর উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ২০২৪ সালের আগস্টে পশ্চিমাঞ্চলীয় শহর সান জুয়ান ডি কোলনে ওরোজকোকে গ্রেফতার করা হয়। মাদুরোর পুনর্র্নিবাচনের পর ভেনিজুয়েলা সংকটে জর্জরিত হয়ে পরে। বিরোধী দল ও বেশ ক’টি দেশ ওই নির্বাচনকে অন্যায্য বলে দাবি করে। তার বিজয় দাবি করার প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে দুই হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বেশির ভাগই কয়েক মাসের মধ্যেই মুক্তি পায়। ভেনিজুয়েলার জেইপি রাইটস এনজিও জানায়, আটক থাকাকালীন ওরোজকো দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ফোরো পেনাল এনজিও জানায়, ভেনিজুয়েলার কারাগারে প্রায় ৮৮২ জন ‘রাজনৈতিক বন্দি’ রয়েছে।


এই বিভাগের আরো খবর