সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তিন বাহিনীর প্রধান হিসেবে আসিম মুনিরের মেয়াদ বাড়ছে আরও ৫ বছর

প্রতিনিধি: / ৭৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশটির চিফ অব ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়ার পর তার মেয়াদ নতুন করে গণনা করা হবে। এর অর্থ হলো, তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিতর্কিত ২৭তম সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মধ্যেই সরকার এই সংশোধনী বিলগুলো সংসদে তোলে এবং সংখ্যাগরিষ্ঠতায় পাস করায়। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে পাকিস্তান আর্মি অ্যাক্ট (সংশোধনী) বিলু২০২৫, পাকিস্তান এয়ার ফোর্স (সংশোধনী) বিলু২০২৫ ও পাকিস্তান নেভি (সংশোধনী) বিলু২০২৫ উপস্থাপন করেন এবং এগুলো সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, আর্মি অ্যাক্টে পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) বা সেনাপ্রধানকে চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে মনোনীত করা এবং চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিএসসি) পদ বিলোপ করা। নতুন কাঠামোয় সিডিএফুএর মেয়াদ হবে নিয়োগের তারিখ থেকে পাঁচ বছর। সংশোধনীতে আরও বলা হয়েছে যে, নতুনভাবে সিডিএফ হিসেবে নিয়োগ পাওয়ার দিন থেকেই বর্তমান সেনাপ্রধানের মেয়াদ পুনরায় শুরু হবে। জেনারেল আসিম মুনির সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান ২০২২ সালের ২৯ নভেম্বর, এবং তিনি পাকিস্তান সেনাবাহিনীর ১৭তম সেনাপ্রধান। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের পর তাঁকে পাঁচ তারকা জেনারেল অর্থাৎ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। এর আগে, ২০২৪ সালের নভেম্বরে সরকার ছয়টি বিল পাস করে, যার মধ্যে তিনটি ছিল সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানদের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, যা বিরোধীদের ব্যাপক প্রতিবাদের মধ্যেই পাস হয়েছিল। ওই বিলগুলোর মূল বিষয়বস্তু ছিল, তিন বাহিনীর প্রধানদের মেয়াদ তিন বছরের বদলে পাঁচ বছর করা। জেনারেল, এয়ার চিফ মার্শাল ও অ্যাডমিরালদের জন্য নির্ধারিত অবসরের বয়সসীমা ৬৪ বছর এই তিন শীর্ষ পদে প্রযোজ্য হবে না এবং পুনরায় নিয়োগ বা মেয়াদ বৃদ্ধিও পাঁচ বছরের ভিত্তিতে হবে। তবে সিজেসিএসসিুর মেয়াদ তখনো তিন বছরই রাখা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান বলেছিলেন, সেনাপ্রধানের মেয়াদ ২০২৭ সালে শেষ হবে এবং তখন সিদ্ধান্ত নেওয়া হবে তাকে মেয়াদ বাড়ানো হবে কি না।
সূত্র: দ্য ডন


এই বিভাগের আরো খবর