সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসলামাবাদে বোমা হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার কর্তৃপক্ষের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার আদালত ভবনের বাইরে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এই হামলায় ১২ জন নিহত এবং ৩৭ জন আহত হন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানে অবস্থিত হাইকমান্ড থেকে প্রতিটি পদক্ষেপে নেটওয়ার্কটিকে পরিচালনা এবং নির্দেশনা দেওয়া হতো। তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্য প্রকাশ এবং গ্রেপ্তারের আশা করা হচ্ছে।’ গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সিনেটে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী একজন আফগান ছিলেন। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের তীব্র অবনতির মধ্যে এই অভিযোগগুলো এসেছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে হামলা বৃদ্ধির জন্য পাকিস্তান আফগান-ভিত্তিক সশস্ত্র যোদ্ধাদের – বিশেষ করে টিটিপিকে দায়ী করছে। তবে কাবুল অভিযোগ অস্বীকার করে আসছে।

 


এই বিভাগের আরো খবর