সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কিয়েভে আজারবাইজানের দূতাবাসে হামলা চালিয়েছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রতিনিধি: / ৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের আজারবাইজান দূতাবাসে ‘দুষ্ট হামলা’ চালানোর অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত রাতভর হামলায় কমপক্ষে চার জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বিবৃতিতে জেলেনস্কি আরও বলেন, রাতভর আক্রমণে ব্যালিস্টিক এবং অ্যারোব্যালিস্টিক ধরণেরসহ প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলোর আঘাতে রাজধানীর কয়েক ডজন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। জেলেনস্কি আবারও ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন, ‘জীবনের ওপর এই আক্রমণ বন্ধ করার জন্য’ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো আরও জোরদার করতে হবে। অপরদিকে রাশিয়া বলেছে, গত রাতভর বিভিন্ন অঞ্চলে এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে ২১৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর