Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে কিছু দল: সালাহউদ্দিন

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১০০ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে সচেতন নারী সমাজের মৌন মিছিল’ শীর্ষক পূর্ব সমাবেশে যোগ দিয়ে বললেন, “দেশে এমন কিছু রাজনৈতিক দল রয়েছে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়; তাদের হাতেই নারীরা নির্যাতনের শিকার হয়।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে বা অতীতে হয়েছে, তার কোনো কার্যকর প্রতিবাদ এখনো গড়ে তুলতে পারিনি। কিছু কিছু আইনপ্রণয়ন হয়েছে, কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে আইন কঠিন হলেও তা সঠিকভাবে কার্যকর হয় না।”

‘আইনের ফাঁকফোকর দিয়ে নারী নির্যাতনকারীরা বা ধর্ষকরা রেহাই পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে শক্ত আইনের অপব্যবহার করে আইনশৃঙ্খলাবাহিনীও নির্যাতন ঘটাতে পারে; এ দিকেও আমরা নজর রাখব’-বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা হয়ে যাবে না। সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানেই হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক হিসেবে যেন আমরা সমান অধিকার ভোগ করতে পারি। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে ধর্মীয় ও সংস্কৃতির বিভাজন থাকবে না।”

তিনি আরও বলেন, “যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলন হয়েছে সেই বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।”

‘জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে চাপিয়ে দিয়ে যেকোনো প্রস্তাব দেওয়া হলে জনগণ তা বিবেচনা করবে’-উল্লেখ করেন সালাহউদ্দিন।

নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন-শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে কিছু দল: সালাহউদ্দিন

Update Time : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫