সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকিৎসক হত্যার দায়ে ইরানে জনসমক্ষে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একজন চিকিৎসককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানায়। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান জানিয়েছে, ড. দাউদি হত্যার কিসাস (প্রতিশোধ) হিসেবে দেওয়া সাজা আজ সকালে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের রাজধানী ইয়াসুজে জনসমক্ষে কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, আসামির মানসিক স্বাস্থ্য মূল্যায়নের পর এই রায় দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখে। প্রাদেশিক প্রসিকিউটর ওয়াহিদ মুসাভিয়ানকে উদ্ধৃত করে মিজান জানিয়েছে, যারা সমাজ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, এই সাজা বাস্তবায়ন করা তাদের জন্য একটি বার্তা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলোর মতে, চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান। ইরানে বেশিরভাগ মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হয়। তবে, মাঝে মাঝে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও ঘটে।


এই বিভাগের আরো খবর