Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির কাছে ব্যাখ্যা দাবি করলো বাফুফে

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৭১ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত দু’দিন ব্যাপি ক্রিকেট কনফারেন্স চলাকালে বোর্ড পরিচালক আসিফ আকবরের ফুটবল ও ফুটবলারদের নিযে কটু মন্তব্যের বিষয়ে বিসিবির কাছে ব্যাখ্যা দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে আসিফ আকবরের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দাবি করা হয়। বাফুফে সভাপতি প্রত্যাশা করেন, আসিফ আকবরের করা মন্তব্যের বিষয়ে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা দেবেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতির কাছে পাঠানো চিঠিতে যা লিখেছেন বাফুফে সভাপতি-
‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সজাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য এক গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাব প্রকাশ পাওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা উভয়েই প্রতিশ্রুতি দিয়েছি যে দেশের সব ক্রীড়া ফেডারেশন একসাথে কাজ করবে একটি সুস্থ, দৃঢ় ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। কিন্তু যখন ক্রিকেট বোর্ডের কনফারেন্সে ‘অভিজাত’ শব্দটি ব্যবহার করা হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই জুলাইয়ের ছাত্র-জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশের আদর্শে অটল আছি? আর যখন ‘মারামারি’ শব্দটি উচ্চারিত হয়, তখন আরও গুরুতর প্রশ্ন জাগে, এটি কি কোনো ধরনের হুমকি? এমন দৃষ্টিকটু ও অশোভন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। গণমানুষের প্রাণের খেলা ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক। এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবেলাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনি নিশ্চয়ই অবগত যে বাংলাদেশে ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাচিত নির্বাহী কমিটি, হাজার হাজার খেলোয়াড় এবং কোটি কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি। আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট। আমি বিশ্বাস করি, আপনি একজন জাতীয় ক্রীড়াবিদ ও সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনার প্ল্যাটফর্মকে কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার হতে দেবেন না। বরং আপনি এখনই এই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদির মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন। বাংলাদেশে ক্রিকেটসহ সকল খেলাধুলার সফল যাত্রা কামনা করছি।’

প্রসঙ্গতঃ বিসিবি আয়োজিত ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন বক্তব্য দিতে গিয়ে ফুটবলারদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা আভিজাত্যের খেলা। … আমরা তো মারামারি করতে যাবো না। প্রয়োজন হলে করবো।’

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

বিসিবির কাছে ব্যাখ্যা দাবি করলো বাফুফে

Update Time : ০৭:৩৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫