সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে পুলিশের ধাওয়ায় পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত ৪, আহত ১১

প্রতিনিধি: / ৮৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে পুলিশের ধাওয়ায় একটি দ্রুতগামী গাড়ি জনাকীর্ণ এক বারে ধাক্কা মেরেছে। এ সম্য বারের সামনে থাকা ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় মধ্যরাতে এমন ঘটনা ঘটে। টাম্পা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ১২টা ৪০ মিনিটে ফ্রিওয়েতে একটি গাড়িকে বেপরোয়াভাবে চালাতে দেখা যায়। ফ্লোরিডা হাইওয়ে পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় হাইওয়ে পেট্রোল অফিসাররা ‘বিচ্ছিন্ন’ হয়ে গেলে গাড়িটি শহরের কেন্দ্রস্থলের ইবোর সিটির দিকে দ্রুতগতিতে এগিয়ে যায়। শেষ পর্যন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্র্যাডলি নামক একটি বারের বাইরে এক ডজনেরও বেশি লোককে ধাক্কা দেয়। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই তিন জন নিহত হন এবং আরেকজন হাসপাতালে মারা যান। দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রধান লি বারকাও এক বিবৃতিতে বলেছেন, ‘যা ঘটেছে, তা ছিল একটি অর্থহীন ট্র্যাজেডি। আমরা ভুক্তভোগীদের প্রিয়জন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’ ঘটনার পর কর্মকর্তারা ২২ বছর বয়সী সিলাস স্যাম্পসন নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাকে হিলসবোরো কাউন্টি কারাগারে রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর