সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় ফিলিপাইনে ১১৪ জনের প্রাণহানি

প্রতিনিধি: / ৮২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: টাইফুন কালমেগির প্রভাবে মধ্য ফিলিপাইনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১শ’ ১৪ জনের প্রাণহানি ও ১শ’ ২৭ জন নিখোঁজ রয়েছে। গতকাল সরকারি পরিসংখ্যানে এ কথা বলা হয়েছে। চলতি সপ্তাহে সেবু প্রদেশের শহরগুলোতে রেকর্ড পরিমাণ বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যার পানির স্রোতে গাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনারও ভেসে গেছে। ঝড়টি এখন ভিয়েতনামের দিকে সরে যাচ্ছে। জাতীয় নাগরিক প্রতিরক্ষা অফিস গতকাল ১শ’ ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যদিও সেবুর প্রাদেশিক কর্তৃপক্ষ কর্তৃক রেকর্ড করা অতিরিক্ত ২৮ জনের মৃত্যুর সংখ্যা এতে অন্তর্ভুক্ত করা হয়নি। সেবু সিটির কাছে অবস্থিত লিলোয়ান শহরের বন্যার্ত এলাকা থেকে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বন্যার পানিতে একটির ওপর আরেকটি গাড়িকে স্তূপীকৃত অবস্থায় ও ভবনের ছাদ ভেঙে পড়া দেখেছেন। স্থানীয় বাসিন্দারা কাদামাটি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। বন্যার ফলে লিলোআনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে। এলাকাটিতে জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ লেফটেন্যান্ট স্টিফেন পোলিনার গত বুধবার এএফপিকে বলেন, পাশের নেগ্রোস দ্বীপে, কালমেগির ভারী বৃষ্টিপাতের ফলে আগ্নেয়গিরির ছাইভস্ম ও জমাট কাদা প্রবাহ গলে গেছে। এই ছাইভস্ম ও কাদা প্রবাহ ক্যানলাওন শহরের ঘরবাড়িকে চাপা দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগটিতে নেগ্রোস দ্বীপে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে। পোলিনার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, বৃষ্টি নামতেই গত বছরের অগ্ন্যুৎপাতের পর কানলাওনের উঁচু অংশে জমে থাকা আগ্নেয় পদার্থগুলো নিচের গ্রামগুলোর দিকে ধসে পড়ে। আকস্মিক এই ভূমিধস ও কাদার স্রোতে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


এই বিভাগের আরো খবর