সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিগরিগই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া: রিপোর্ট

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিদেশ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সিদ্ধান্তে শিগগিরই দেশটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা নিউজ ওয়ান এ খবর জানিয়েছে। গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং-ওন এবং লি সন-ওন বলেছেন, পুংগে-রি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হবে। পাক সুং-ওন বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে। তার মতে, পিয়ংইয়ং আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে, উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে- যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে।

 


এই বিভাগের আরো খবর