সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিদেশ : উত্তর-পূর্ব বসনিয়ার একটি নার্সিং হোমে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ জনের মৃত্যু ও প্রায় ২০ জন আহত হয়েছে। পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে, তুজলা অবসরপ্রাপ্তদের হোমের ১০ জন বাসিন্দা আগুনে প্রাণ হারিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুলিশের একজন মুখপাত্র জানান, অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসা কর্মী, কর্মচারী ও হোমের বাসিন্দাসহ প্রায় ২০ জন তুজলা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা পেয়েছেন। এর আগে নার্সারি হোমটি জানিয়েছিল, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এর সপ্তম তলায় আগুন লেগে ১০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাড়ির বাসিন্দা রুজা কাজিক বিএইচআরটি জাতীয় সমপ্রচারককে বলেন, ‘আমি (বাড়ির) তৃতীয় তলায় থাকি। জানালা দিয়ে বাইরে তাকালাম এবং উপর থেকে জ্বলন্ত জিনিসপত্র পড়তে দেখলাম। আমি দৌড়ে করিডোরে ঢুকে পড়লাম। উপরের তলায় বিছানায় শুয়ে থাকা লোকজন আছে।’ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ফুটেজে নার্সিংহোম ভবনের উপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে আগুন লাগার কারণ নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। বসনিয়ার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির চেয়ারম্যান জেলজকো কমসিক নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুসলিম-ক্রোয়েট প্রধানমন্ত্রী নেরমিন নিকসিক এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বিরাট মাত্রার বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।


এই বিভাগের আরো খবর