সর্বশেষ :
পাইকগাছায় চিংড়ী ঘেরের বিরোধ কে কেন্দ্র করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন  পাইকগাছার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় সৌদি খেজুর বিতরণ  পাইকগাছায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার  বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিদেশ : হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল ইসরাইলকে। ইসরাইল গতকাল রোববার জানিয়েছে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে চলমান জিম্মি-বন্দী বিনিময়ের অংশ হিসেবে গাজা থেকে তারা আরও তিনজন বন্দীর মরদেহ গ্রহণ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। অবিরাম সংঘর্ষের মধ্যেও ১০ অক্টোবর থেকে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বহাল রয়েছে। যার লক্ষ্য হচ্ছে জীবিত এবং মৃত সকল ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে দেওয়া। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘রেডক্রসের মাধ্যমে তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে ইসরাইল। মরদেহগুলো প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো শনাক্তকরণ কেন্দ্রে পাঠানো হবে।’ এক মুখপাত্র বলেন, বিশেষজ্ঞরা মৃতদের পরিবারের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের জানানো হবে যে কী ঘটেছে ও এর ফলাফল কী। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। যুদ্ধবিরতি ঘোষণার সময় হামাস গাজায় ৪৮ জন জিম্মিকে আটকে রেখেছিল, যার মধ্যে ২০ জন জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতির শুরু থেকেই, হামাস বেঁচে থাকা অপহৃতদের মুক্তি দিয়েছে এবং ২৮ মৃত অপহৃতের মৃতদেহ ফিরিয়ে দিতে শুরু করেছে। এ পর্যন্ত হামাস যে ১৭টি লাশ ফেরত দিয়েছে, তাদের মধ্যে ১৫ জন ইসরাইলি নাগরিক। বাকি দুজনের একজন থাইল্যান্ডের এবং অপরজন নেপালের নাগরিক। ইসরাইলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। তবে হামাসের দাবি, গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করতে সময় লাগছে তারা বারবার মধ্যস্থতাকারী ও রেড ক্রসের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম এবং কর্মী সরবরাহ করার জন্য অনুরোধ করেছে যাতে মৃতদেহগুলো উদ্ধার করা যায়। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন যে রোববারের হস্তান্তর প্রমাণ করে যে দলটি ‘যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলো ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’ একটি ইসরাইলি সংগঠন, যা অপহৃতদের পরিবারের প্রতিনিধিত্ব করে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দৃঢ় পদক্ষেপ নেয় এবং নিশ্চিত করে যে সমস্ত মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে। অপহৃত ও নিখোঁজ পরিবারের ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘অপহৃতদের পরিবার চায় যে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে কাজ করুন এবং হামাসের চুক্তি বাস্তবায়ন করতে এবং সমস্ত মৃত অপহৃতদের ইসরাইলে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করুন।’


এই বিভাগের আরো খবর