Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা দিলো উইন্ডিজ

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৮৪ Time View

বাংলাদেশ সফর শেষে খুব একটা বিরতির সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। এবার তাদের সামনে নিউজিল্যান্ড সফর। আসন্ন এই সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। কিউই সিরিজ দিয়ে লম্বা সময় পর দলে ফিরছেন শামার স্পিঙ্গার। এ ছাড়া চোট কাটিয়ে তিন মাস পর দলে ফিরছেন ম্যাথু ফোর্ড। বাংলাদেশের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন গুদাকেশ মতি। বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর টি-টোয়েন্টি খেলেছিলেন মাত্র একটি। বাজে পারফরম্যান্সের জন্যই বাদ পড়লেন এই স্পিনার। কিউইদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। অকল্যান্ডে পরপর দুই দিনে হবে নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের দুটি নেলসনে, ৯ ও ১০ নভেম্বর। শেষ টি-টোয়েন্টি ডানেডিনে আগামী ১৩ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল-
শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা দিলো উইন্ডিজ

Update Time : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫