সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল কুয়ালালামপুরে , গ্রেপ্তার ৫০

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায় আগমনের সময় অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে ‘ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে কুয়ালালামপুর। এ ঘটনায় শনিবার (২৫ অক্টোবর) রাতে পুলিশের হাতে প্রায় ৫০ জন বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

তাদের মেনারা তাবুং এলাকায় একটি চেকপয়েন্টে আটক করে পুলিশ। পরে বিক্ষোভকারীদের জালান তুন রাজাক পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয় এবং মোটরসাইকেলসহ যানবাহনগুলো জব্দ করা হয়।

পাওয়া তথ্য অনুযায়ী, রাত প্রায় ১০টার দিকে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয় অতিক্রম করছিলেন। এই সময় কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন।

এর আগের দিনও ট্রাম্পবিরোধী প্রায় ৭০০ জন মানুষ দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই গো ‘হোম ট্রাম্প’ লেখা প্ল্যাকার্ড হাতে ধরেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর