Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের সৌদি সফর বাতিল

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১২০ Time View

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে ড. ইউনূসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

এসব তথ্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফরকে ঘিরে প্রস্তুতি চলছিল।

তথ্য সূতে জানা গেছে, ইতোমধ্যে সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণেই এ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ড. ইউনূসের সৌদি সফর বাতিল

Update Time : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫