সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন কুঁড়ি ২০২৫-এ আধুনিক গানে পাইকগাছা হৃদিষা রায় বৃন্দার সাফল্য

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ইমদাদুল হক,,পাইকগাছা (খুলনা) : বাংলাদেশ টেলিভিশন  ( বিটিভি )  এর জনপ্রিয় অনুষ্ঠান

শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর আধুনিক গানের অডিশনের চূড়ান্ত বাছাইপর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা জেলার পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা। তিনি (রেজি. নং: KHU1 101571) হিসেবে অংশ নিয়ে দেশের ৩৫ জন চূড়ান্ত বাছাইপ্রাপ্ত প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করেন।

হৃদিষা রায় বৃন্দা খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামের কন্যা। তিনি রূপালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়, ঢাকার সহকারী মহাব্যবস্থাপক দীপঙ্কর রায় ও রমা মন্ডল দম্পতির একমাত্র কন্যা।

তার এই অসাধারণ সাফল্যে স্থানীয়ভাবে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদিষা রায় বৃন্দাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।তারা বলেন, “হৃদিষার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি পুরো পাইকগাছা উপজেলার গর্ব।”হৃদিষা রায় সকলের কাছে দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরো খবর