সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উগান্ডায় মহাসড়কে কয়েকটি যানের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬৩

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিদেশ : উগান্ডার মহাসড়কে বাস ও অন্য দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সামপ্রতিক বছরগুলোতে পূর্ব আফ্রিকার এই দেশটিতে এটি অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সময় গতকাল বুধবার মধ্যরাতের পর কিরিয়ান্ডোঙ্গো শহরের কাছে উত্তর উগান্ডার প্রধান শহর গুলু অভিমুখী মহাসড়কে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের বেশিরভাগই কাছাকাছি একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা দুটি বাসের চালকই অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। রেড ক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি ও ঘটনাস্থলের ছবিগুলো এতটাই ভয়াবহ ছিল যে তা প্রকাশ করা অসম্ভব। উগান্ডায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি পুলিশ পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ১৪৪ জন নিহত হয়েছেন, যেখানে বেপরোয়া ওভারটেকিং ও দ্রুতগতি বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী। সড়ক নিরাপত্তা প্রচারক জোসেফ বেয়াঙ্গা এই দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগকে দায়ী করে বলেছেন, রাস্তায় যা ঘটছে তা নৈরাজ্য। পুলিশ সব গাড়িচালককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে।


এই বিভাগের আরো খবর