Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১২৩ Time View

দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ততই বড় হচ্ছে। পাশাপাশি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা হুঁ হুঁ করেই বেড়েই চলছে। সবশেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৩ জন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এমন তথ্য উঠে আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহে ৪৯ জন, রাজশাহীতে ৩৭, রংপুরে ১৭ এবং সিলেট বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ৭৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ২৬৩ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৩ হাজার ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের-জানায় স্বাস্থ্যে অধিদপ্তর।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩

Update Time : ১২:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫