সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের রাষ্ট্রপতি বহনকারী হেলিকপ্টার অবতরণের পর হেলিপ্যাডে ধস

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিদেশ : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণের পর সেটি ধসে গিয়ে একপাশে কাত হয়ে যায়। গতকাল বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে, যার বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। চারদিনের সফরে রাষ্ট্রপতি কেরালায় অবস্থান করছেন। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটির চাকা হেলিপ্যাডে তৈরি হওয়া একটি গর্তে আটকে গেছে এবং সেটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পেছন থেকে ঠেলে সোজা করছেন। এই ঘটনায় রাষ্ট্রপতি বহরের কেউ হতাহত হননি। হেলিপ্যাড ধসের কারণ হিসেবে বলা হয়েছে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সমপ্রতি স্টেডিয়ামে দ্রুত কংক্রিটের এই হেলিপ্যাড বানানো হয়। হেলিকপ্টারটি অবতরণের পর কংক্রিটের একাংশ ধসে গিয়ে গর্ত তৈরি হয়, আর সেখানেই চাকা আটকে গিয়ে যানটি এক পাশে হেলে পড়ে।এনডিটিভি জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার পর উপস্থিত নিরাপত্তাকর্মীরা সেটি ঠেলে সোজা করেন। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার প্রামাদম স্টেডিয়ামে অবতরণ করবে— সেটি একেবারে শেষ মুহুর্তে জানানো হয়েছিল, যার ফলে গত মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। প্রামাদম স্টেডিয়ামটি রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়াম নামেও পরিচিত। সূত্র: এনডিটিভি

 


এই বিভাগের আরো খবর