সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পেরুতে সহিংস বিক্ষোভে নিহত ১, আহত শতাধিক, লিমার পুলিশ প্রধান বরখাস্ত

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিদেশ : পেরুতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে এক ব্যক্তি নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সহিংস বিক্ষোভের জেরে পেরুর সরকার শুক্রবার দেশটির রাজধানী লিমার পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জেনারেশন জেড বা জেন-জি যুব সংঘ কর্তৃক আয়োজিত বুধবারের বিক্ষোভের তদন্তের ফলাফলের অপেক্ষায় থাকা জেনারেল এনরিক ফেলিপ মনরয়কে বরখাস্ত করা হয়েছে। সহিংস ওই বিক্ষোভে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়। মনরয় ২০২৪ সালের জানুয়ারি থেকে লিমার পুলিশ প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জাতীয় পুলিশ কমান্ডার অস্কার অ্যারিওলা মনরয়কে বরখাস্ত করার ঘোষণা দেন এবং জেনারেল ম্যানুয়েল ভিদার্তেকে মনরয়ের স্থলাভিষিক্ত করা হয়। দুর্নীতি ও চুক্তিভিত্তিক হত্যা ও চাঁদাবাজির ঢেউ সামলাতে ব্যর্থতার কারণে লিমা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল। সহিংস অপরাধ মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশটির অত্যন্ত অজনপ্রিয় প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে গত সপ্তাহে কংগ্রেস কর্তৃক অভিশংসিত করা হয়েছে। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জোসে জেরি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

 


এই বিভাগের আরো খবর