সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রিসে অভিবাসী নৌকাডুবি : দুই নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : গ্রিসের চিওস দ্বীপের পাথুরে উপকূলে গতকাল শুক্রবার একটি অস্থায়ী অভিবাসী নৌকা দুর্ঘটনার পর দুই নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নৌকাটিতে মোট ২৯ জন অভিবাসী ছিলেন। গ্রিসের কোস্টগার্ডের একজন মুখপাত্র এএফপিকে জানান, ‘উদ্ধার অভিযানের সময় দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’ তুরস্কের কাছাকাছি গ্রিক এজিয়ান দ্বীপগুলো বিশেষ করে চিওস্তইউরোপে যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের জন্য প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত। এসব বিপজ্জনক যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। এর আগে ৭ অক্টোবর লেসবস দ্বীপের কাছে একটি ফোলানো নৌকা ডুবে গেলে ৩৮ জন অভিবাসীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। গ্রীষ্মকালে গ্রিসে অভিবাসী আগমনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যাদের বেশিরভাগই লিবিয়া থেকে ক্রিট দ্বীপে পৌঁছেছেন। গতকাল শুক্রবার ক্রিটের কাছে আরও ২৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।


এই বিভাগের আরো খবর